শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার

গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় খালি ঘরে সোহানা খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারীকান্দা গ্রামে। গৃহবধূ ওই গ্রামের সোহাগ গাজীর মেয়ে ও পটুয়াখালী সদর উপজেলার ধরান্দি গ্রামের হাসান মিয়ার স্ত্রী। আত্মহত্যা করার সময় বাবা-মা বাড়িতে ছিলেন না। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহানার সঙ্গে প্রায় এক বছর আগে হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। গত তিন মাস ধরে স্বামী-স্ত্রীর সাথে মান অভিমান চলে আসছিল। এ কারণে সোহানা তার বাবার বাড়িত থাকতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোহানার বাবা-মা বাড়িতে ছিলেন না। এসময় সোহানা ঘরের মধ্যে ‘আড়ার’ সঙ্গে গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD