বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ও পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শেখ কামাল অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আখতাউর রহমান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সরদার সোহরাব হোসেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী আলী হোসেন।

ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ডেলিগেট কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মোঃ আখতাউর রহমান হারুনকে সভাপতি ও এস এম মর্তুল্লা সৌরভকে সম্পাদক  করে উপজেলা কৃষক লীগ এবং দোলন ঢালীকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সম্পাদক করে পৌর কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ১১৪, পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বলেছেন,’৭৫ পরবর্তী সময়ে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। সেই সময় বাংলাদেশের উন্নয়ন থমকে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলে। এবং অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতায় দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের  দ্বারপ্রান্তে।’ আরও বলেন,’একমাত্র শেখ হাসিনার সরকার দেশে উন্নয়নে সম অধিকার প্রতিষ্ঠা করেছেন। এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চল আজ উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সেতু, শের-ই বাংলা নৌ-ঘাঁটি, সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল ও  শহীদ নজরুল ইসলাম সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তাই আগামী ২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে আপনারা কৃষকলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে এসব অভূতপূর্ব উন্নয়নের চিত্র সাধারন মানুষের সামনে তুলে ধরুন। যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD