মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে  ৭ কেজি গাঁজা ও নগদ  ৩১ হাজার ৯’শ টাকাসহ শানু গাজী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে মহিপুর থানার আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী আলীপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাইজিদ’র নেতৃত্বে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রাম ভর্তি অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯’শ টাকা পাওয়া গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত শানু গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD