শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি

২০ কেজি মাংস সহ গ্রেফতার-২

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ২০ কেজি মাংস সহ সংঘবদ্ধ হরিন শিকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিন চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান(৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।

মহিপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত দশটায় এস আই রাসেল এবং জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আলীপুর স্লুইস সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার মধ্যে ককসিটের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা ৪টি প্যাকেটে রাখা এসব হরিনের মাংস সহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দর বনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিন শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD