মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
পটুয়াখালীতে দশম শ্রেনীর ছাত্রকে ছুরি আঘাত আটক ১

পটুয়াখালীতে দশম শ্রেনীর ছাত্রকে ছুরি আঘাত আটক ১

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনিতে পড়ুয়া তাহসিন নামের এক স্কুল ছাত্র কিশোর গ্যাং এর ছুরির আঘাতে গুরুত্বর আহত হয়েছে। আহত তাহসিন আউলিয়াপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বড় আউলিয়াপুর গ্রামের বাসিন্দা সেরাজ তালুকদারের ছেলে।

আহত তাহসিনকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

মঙ্গলবার ১৭’ই-জানুয়ারি আনুমানিক দুপুর ২ টার দিকে উপজেলা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হামলাকারী শান্ত নামের এক কিশোরকে আটক করে সদর থানা পুলিশে হস্তান্তর করেন এবং তার সঙ্গীরা পালিয়ে যায়।

এবিষয়ে আহত তাহসিন এর বোন সালমা বেগম বাদী হয়ে হামকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যাহার-নং-১২৬/২৩ ইং। হামলাকারীরা হলেন, (১). শান্ত (২০), পিতাঃ জহিরুল ইসলাম, (২). মোঃ আবির হোসেন (২০), পিতাঃ ফোরকান দফাদার, (৩).অন্তিক (১৮), (৪). জিসান (১৯), উভয় পিতাঃ অজ্ঞাত এছাড়াও অজ্ঞাত ৪/৫ জন। অভিযোগ সুত্রে, উপজেলা মাঠে সদর উপজেলার সকল স্কুল নিয়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে দৌড় প্রতিযোগিতায় ৪ টি পুরুষ্কার পায় তাহসিন।

প্রতিযোগিতা চলাকালীন সময় শান্তর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে শান্ত তার দলবল কিশোর গ্যাং নিয়ে তাহসিনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় শান্তর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তাহসিনের পেছন দিক থেকে বাম সিনার নিচে আঘাত করে। এতে তাহসিন গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে।

স্থানীয়রা এগিয়ে আসলে অন্যান্য হামলাকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শান্তকে আটক করে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এঘটনায় অভিযুক্ত শান্তকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় আনা হয়েছে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD