মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালের সাংবাদিক মাসুদ রানার মৃত্যুতে শোকছায়া

বরিশালের সাংবাদিক মাসুদ রানার মৃত্যুতে শোকছায়া

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশাল মিডিয়াঙ্গনের পরিচিত মুখ মাসুদ রানা আর নেই। ত্রিশোর্ধ্ব এই তরুণ সাংবাদিক মঙ্গলবার খুব সকালে পদ্মাসেতুর কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। একই সাথে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের চালক-হেলপার, বরিশালের স্থানীয় এক ছাত্রনেতা, নারীসহ অন্তত ৬ জন। সাংবাদিক মাসুদ রানাসহ তিনজন তার এক স্বজনকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনায় ৬টি প্রাণ বিয়োগের ঘটনা ঘটলো। সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুদ রানার বিয়োগান্তের ঘটনায় বরিশাল মিডিয়াঙ্গনে একটি শোকের ছায়া পড়েছে। বিশেষ করে তার এমনভাবে অকালে চলে যাওয়ার বিষয়টি সহকর্মী থেকে শুরু করে অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে।

নিজউ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজপোর্টাল ‘বরিশাল ক্রাইম নিউজ’র সম্পাদক খন্দকার রাকিব বলেন, সাংবাদিক মাসুদ রানা ছিলেন পরোপকারী এবং আদর্শ চরিত্রের মানুষ।  তিনি করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে থেকেছেন এবং যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের যুক্ত থাকার পাশাপাশি রক্তদানেও তার বিশেষ ভুমিকা ছিল। সবকিছু মিলিয়ে বলা চলে আমরা একজন মানবিক যোদ্ধাকে হারিয়েছি। তার বিয়োগান্তে পুরো মিডিয়াঙ্গনে শোকের আবহ বইছে। সহকর্মী-স্বজনেরা মাসুদ রানার মৃত্যু যে কিছুতেই মেনে নিতে পারছেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD