রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন

আগুনে ঝলসে গেল ৯ বছরের শিশু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে শুকনো পাতায় আগুন দেখতে গিয়ে নাড়াচাড়া করার সময় গায়ে আগুনে ধরে যায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তারের (৯)। শিশুটির গায়ে আগুন জ্বলতে দেখে প্রত্যক্ষদর্শী তাকে নিয়ে ঝাঁপ দেন পুকুরে।

তবে তার আগেই পা এবং মুখমণ্ডল বাদে আগুনে পুরোটাই ঝলসে গেছে এ কোমলমতির।

সোমবার (১৬ জানুয়ারি) পৌনে ১২ টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফারজানা একই এলাকার ফারুক মিয়ার মেয়ে। সে পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে সে।

প্রতক্ষ্যদর্শী স্থানীয় কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত কর্মকর্তা মো. ফয়সাল বলেন,  বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে কাগজপত্র ও শুকনো পাতায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ওই আগুনের পাশে গিয়ে নাড়াচাড়া করলে তাৎক্ষণিক গায়ে আগুন ধরে যায় ফারজানার। মুহূর্তের মধ্যে পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়লে আমি তাকে টেনে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দিই। পরে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল হাসান বলেন, শরীরের ৭২ ভাগ ঝলছে গেছে মেয়েটির। প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, বিদ্যালয় ছুটি দেওয়ার পর পরিত্যক্ত ভবন হয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। তখন চিৎকার দিলে ফয়সাল দৌড় দিয়ে তাকে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD