বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কাঁকড়া ট্রাক্টরের ধাক্কায় কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ

কাঁকড়া ট্রাক্টরের ধাক্কায় কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলায় (কাঁকড়া) ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সহোদর ভাই।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ভোলা-ভেদুরিয়া ফেরিঘাট এলাকার ধানসিঁড়ি মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সোহেল (২৬) ও শাওন (২২)।

ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও দুই মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাঁকড়া ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, দুপুরের দিকে দুই সহোদর মোটরসাইকেল নিয়ে পরানগঞ্জ বাজার থেকে ভেদুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেল ও শাওন মারা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD