বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার অপরাধে গ্রেফতার

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার অপরাধে গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: দুমকিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার অপরাধে শরিয়তুল্লাহ (২০) নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা।

গ্রেফতার যুবক চলতি বছর দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। উপজেলার দুমকি মাদরাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে তিনি।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্ত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে উঠে ভাস্কর্যের ওপরে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেন শরিয়তুল্লাহ।

এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা বের হন। শরিয়তুল্লাহ পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন তারা।

দুমকি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের নির্দেশে শরিয়তুল্লাহকে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ (শনিবার) কোর্টের মাধ্যমে জেলহাজতে পাাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD