মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নোংরা পরিবেশে খাবার তৈরিতে ৬০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরিতে ৬০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, কর্মচারীদের ফিটনেস সনদ ব্যতীত কর্মে নিয়োগ করানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য মজুদ করে রাখা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে  এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের ১০ নম্বর ওয়ার্ড কেডিসি কলোনি এলাকায় অবস্থিত থ্রি-স্টার ফুড প্রোডাক্টসকে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লাকি দাস জানান, বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এছাড়া ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং। সবকিছু বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ -এর ৪৩ ধারামতে থ্রি-স্টার ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন। আইন-শৃংখলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

লাকি দাস জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD