বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বালুবোঝাই ট্রাকের চাপায় নারী নিহত

বালুবোঝাই ট্রাকের চাপায় নারী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরে বালুবোঝাই ট্রাকের চাপায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার সিকদারপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মনোয়ারা ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।

নিহত মনোয়ারার স্বামী জাকির হোসেন জানান, তাদের বাড়ির পাশেই বালু ভরাটের কাজ চলছে। এজন্য ট্রাকে করে বালু আনা হচ্ছে। মনোয়ারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত মনোয়ারার স্বজনদের অভিযোগ মুমূর্ষু অবস্থায় মনোয়ারাকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নেওয়া হলে রোগীকে দ্রুত ট্রলিতে ওঠাতে অপারগতা জানানো হয়। এ নিয়ে প্রতিবাদ জানালে মনোয়ারাকে দীর্ঘ সময় হাসপাতালের জরুরি বিভাগে ফেলে রেখে অন্য রোগীকে ট্রলিতে আনা নেওয়া করেছিলেন ট্রলিম্যানরা। এভাবে কালক্ষেপণ করায় চিকিৎসা শুরুর আগেই মনোয়ারার মৃত্যু হয়।

প্রতক্ষদর্শীরা জানান, হাসপাতালের জরুরি বিভাগে ট্রলিম্যানদের নির্দিষ্ট টাকা না দিলে কোনো রোগীই বহন করতে চায় না তারা। আজ ট্রলিম্যানরা মৃত ওই নারীর স্বজনদের সঙ্গেও অশোভন আচরণ করেছেন, পরে রোগীর মৃত্যু হলে স্বজনরা ক্ষুব্দ হন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মনোয়ারাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। এখানে আনার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীর চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা।

অপরদিকে ট্রাকসহ চালক নিসাত রায়হান হিরাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ময়নাতদন্তদের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠোনো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় ট্রাকচালককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD