রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বাংলাদেশে রয়েছে সব ধর্মের সম্প্রীতির চমৎকার উদাহরণ। বরিশালে রয়েছে হিন্দু,মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান, সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন। তারই ধারাবাহিকতায় আজ ১১ জানুয়ারি বুধবার জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বরিশালে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), চেয়ারম্যান জেলা পরিষদ বরিশাল এ্যাডঃ একে এম জাহাঙ্গীর, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এস এম জাকির হোসেন, বিজ্ঞ আইনজীবী হীরণ কুমার দাস মিঠু, ইমাম কশাই জামে মসজিদ বরিশাল মাওলানা আব্দুল মান্নান, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল প্রফেসর শাহ সাজেদাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় আরও উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানদের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকসহ সুধী জন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা দেশের সামাজিক সম্প্রীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD