বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
গলাচিপায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

গলাচিপায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গোলখালী গ্রামে তালুকদার বাড়িতে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গলাচিপা থানায় মামলা দায়ের করায় বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা।

মামলার বাদী মৃত. মোশারেফ তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৫২) জানান, আমার স্ত্রী সফুরা বেগম সহ আমার মেয়েদেরকে মারধর করে প্রতিপক্ষরা। এতে আমার স্ত্রীর কানের লুতরি ছিড়ে যায় যাতে ১০টি সেলাই লাগে। আমি বিচারের আশায় গলাচিপা থানায় একটি মামলা করি। যার মামলা নম্বর ০২, তারিখ- ০২/০১/২০২৩। প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় মামলার আসামী মো. অলি তালুকদার সহ অন্যান্য আসামীরা আমাকে মামলা তুলে নিতে হুমকি, চাপ প্রয়োগ ও হত্যার ভয় দেখাচ্ছে। আমি আসামীদের ভয়ে এখন ঘরে থাকতে পারি না।

বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি। অথচ আসামীরা এলাকায় বুক ফুলিয়ে হাঁটছে। আমি আইনের কাছে আমার স্ত্রী-সন্তানদের মারধরের ন্যায় বিচার কামনা করছি। এ বিষয়ে আসামী অলি তালুকদারের কাছে জানার জন্য যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। মামলা সূত্রে জানা যায়, আসামীরা পরস্পর একই একদলীয় অশ্রাব্য, বেয়াদব, সন্ত্রাসী, অপরের জমি লুন্টনকারী, বেজাহানী ও খুনি প্রকৃতির লোক বটে।

আসামীগণ স্থানীয় সালিশ ব্যবস্থা ও দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানে না। আসামীগণ গায়ের জোরে সবকিছু করিয়া বেড়ায়। আসামীগণ চরম বেয়াদব ও অশ্রাব্য হওয়ার কারনে এলাকার সাধারণ মানুষ আসামীগণের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এক কথায় বলা যায় আসামীগণ এলাকার ত্রাস। বিবাদীগণের সাথে পূর্ব থেকেই ওয়ারিশি সম্পত্তি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জেরে গত ৩১/১২/২০২২ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে আসামীরা পরস্পর একত্রিত হয়ে দাও, লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে বাদীর স্ত্রী সফুরা বেগম (৩৮), মেয়ে মোসা. সাবিনা বেগম (১৪), মোসা. সোনিয়া বেগমের উপর অতর্কিত আক্রমণ করে এবং এলোপাথারীভাবে মারধর করে। আসামীরা সফুরা বেগম, সাবিনা বেগম ও সোনিয়া বেগমকে মারধরসহ শ্লীলতার হানি ঘটায়। তাদের গায়ে মাথার কাপড় টেনে ছিড়ে ফেলে।

এ সময় আসামীরা সুফরা বেগমের কানে থাকা ৮ আনা ওজনের ২টি স্বর্ণের রিং টেনে নিলে তার কান ছিড়ে যায়। সোনিয়া বেগমের গলায় থাকা ১২ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন ও ৩ রত্তি ওজনের স্বর্ণের নাকফুল টেনে ছিনিয়া নিয়ে যায়। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আসামীদের হাত থেকে বাঁচার জন্য ভিকটিম সফুরা বেগম, সাবিনা বেগম ও সোনিয়া বেগম প্রশাসনসহ সকলের সদয় দৃষ্টি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD