বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
স্কুলছাত্রী লামিয়া হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

স্কুলছাত্রী লামিয়া হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি:  পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চরমোন্তাজ ইউনিয়নের স্কুল ছাত্রী লামিয়া (১২) হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (০৮-জানুয়ারি-২০২৩ ইং) তারিখ দুপুরে ইউনিয়নের চরআন্ডা বাজারে শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় তারা বলেন, শুক্রবার সন্ধ্যায় চরআন্ডা বাজারের দোকান থেকে মরিচের গুরো কিনতে বের হয় লামিয়া। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।

পরদিন সকালে পাশের একটি ক্ষেত থেকে তার পায়ের জুতো, মরিচের গুঁড়ো এবং ওরনা পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় অটোরিকশা চালাক আল আমিন হাওলাদারকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার অটোর সাথে ধাক্কা লেগে লামিয়ার মৃত্যু হয়। পরে রাতে লাশ নদীতে ভাসিয়ে দেয় সে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, সন্দেহভাজন আসামী আল আমিনকে নিয়ে নদীতে অভিযান চালানো হচ্ছে। কোথায় লাশ ফালানো হয়েছে সে জন্য আটক আসামিকে সাথে নিয়ে নিহতের লাশ উদ্ধারে কাজ চলছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে হত্যার কারণ উদঘাটন করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD