শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
একশো কিশোরীদের প্রশিক্ষণ ও সুরক্ষা সামগ্রী দিয়েছে বিআরডিবি

একশো কিশোরীদের প্রশিক্ষণ ও সুরক্ষা সামগ্রী দিয়েছে বিআরডিবি

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

মু,হেলাল আহম্মেদ (রিপন)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা ২য় পর্যায়ে প্রকল্পের আওতায় পটুয়াখালীর কুয়াকাটায় ১০০ জন কিশোরীদের নিয়ে ব্যক্তিগত নিরাপত্তা, মাসিক কালীন পরিস্কার পরিছন্নতা এবং জীবন দক্ষতা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে আজ।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সরকারের যুগ্ম সচিব ও বিআরডিবির পরিচালক এস এম মাসুদুর রহমান। এসময় বিআরডিবির পটুয়াখালীর উপ পরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লা, কলাপাড়া উপজেলা কর্মকর্তা হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক কিশোরী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিআরডিবির ইরেসপো প্রকল্প বরিশাল ও খুলনা অঞ্চলে দরিদ্র ও অসহায় মহিলাদের দারিদ্র্য হ্রাস এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ অব্যহত থাকবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD