শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
মামলাবাজ মোতালেব এর কাছ থেকে বাঁচার আকুতি সজনদের

মামলাবাজ মোতালেব এর কাছ থেকে বাঁচার আকুতি সজনদের

Sharing is caring!

এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।। পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সেরালি মুন্সির ছেলে অবসরপ্রাপ্ত পুলিশের নায়েক মোতালেব এর প্রতারনা ও মিথ্যা মামলায় হয়রানি থেকে পরিত্রান পেতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও পশরবুনিয়া এলাকাবাসী। বুধবার (০৪-জানুয়ারি-২০২৩ ইং) তারিখ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশরবুনিয়া পাটুখালী খেয়াঘাট বাজারে শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী বিকেল ৪ টার সময় ঘন্টাব্যাপি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ভুক্তভোগী ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মাইনুল আহসান জিয়া, আপন বড় ভাই আলতাফ মুন্সী (ভুক্তভোগী), আপন ভাতিজি নাসিমা বেগম (ভুক্তভোগী), ভাতিজি জামাই মজিদ হাওলাদার (ভুক্তভোগী), ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বজলু মৃধা (ভুক্তভোগী) , আবু রায়হান জোমাদ্দার (এলাকাবাসী), নুরুজ্জামান প্যাদা সমাজসেবক, সালাম ব্যাপারি সহ শতাধিক এলাকাবাসী বলেন, মোতালেব পুলিশের তার আপন ভাই, ভাতিজি, নাতি জামাই সহ এলাকার বিভিন্ন মানুষকে ২১ টি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত হয়রানি করে আসছে। এছাড়াও আরও কয়েকটি প্রতারনা ও মিথ্যে মামলা দিয়ে পশরবুনিয়াবাসীকে অতিষ্ঠ করে ফেলেছে মোতালেব পুলিশ। তার প্রতারনা ও মামলায় অতিষ্ঠ হয়ে এলাকবাসী ও ভুক্তভোগীরা মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে গত-২৫/০৭/২২ ইং তারিখ পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বরাবর আবেদন করেন। যাহার অনুসন্ধান প্রতিবেদনের স্মারক নং-৪১৯. যাহা -গত-২০/১২/২২ ইং তারিখ সরেজমিন অনুসন্ধান করেন। অনুসন্ধানে সাবেক পুলিশের নায়েক মোতালেব হাওলাদার একজন দরখাস্তবাজ ও মামলাবাজ বলে প্রমানিত হয়। অভিযোগ অনুসন্ধান পুর্বক প্রতিবেদনে অভিযুক্ত মোতালেব হাওলাদার এর বিরুদ্ধে পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য গত-২৪/১২/২২ ইং তারিখ প্রতিবেদন দাখিল করেন সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম। এছাড়াও মোতালেব হাওলাদারের প্রতারনার শিকার আরেক ভুক্তভোগীর করা অভিযোগে সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার এর প্রতিবেদনে অভিযুক্ত মোতালেব হাওলাদার দোষী প্রমানিত হয়, যাহার স্মারক ১৭৪/২২. মানববন্ধনে উপস্থিত সকলে সাবেক পুলিশের নায়েক মোতালেব হাওলাদার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD