মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
উজিরপুরের প্রধান শিক্ষক পরকীয়া করতে গিয়ে,জনতার হাতে গণধোলাই পুলিশে সোপর্দ

উজিরপুরের প্রধান শিক্ষক পরকীয়া করতে গিয়ে,জনতার হাতে গণধোলাই পুলিশে সোপর্দ

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে রাতের আধারে পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে হস্তিশুন্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনতার হাতে ধরা পরেছে । গণধোলাই দিয়ে জনতা তাকে উজিরপুর মডেল থানায় সোপর্দ করেছে । ঘটনাটি ঘটেছে মঙ্গল বার গভীর রাতে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে ।  জানা গেছে, কাজিরা গ্রামের মন্টু তালুকদার মেয়ে মায়া খানম (১৮)(ছদ্ম নাম) সাথে দীর্ঘ দিন যাবৎ অনৈতিক সম্পর্কে জরিত ছিল একই এলাকার,হস্তিশুন্ড ৭০ নং এম,ই,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজিরা গ্রামের মকবুল মাস্টারের ছেলে নাজমুল হক হান্নান( ৫৩) দুই সন্তানের জনক । ঐ নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে মেলামেশা চলতে থাকার এক পর্যায়ে মঙ্গল বার গভীর রাতে আবারও পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে যান শিক্ষক নাজমুল হক । মায়ার বর্তমান স্বামি ও স্থানীয় লোকজন এর সহায়তায় বিষয়টি বুঝতে পেরে গভীর রাতে মায়া খানম ও নাজমুল হক হান্নান কে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা গণধোলাই দেয় । খবর পেয়ে উজিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে । ওই নারীর চাচাতো ভাই জানান,বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন থেকে শিক্ষক নাজমুল হক হান্নান আমার কাকাতো বোন এর সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে । এতে আমাদের পারিবারিক সম্মানে আঘাত হানে । আমরা লম্পট শিক্ষককের উপযুক্ত বিচার চাই । ভু্ক্তভোগী মায়া খানম(ছদ্ম নাম) জানান, শিক্ষক নাজমুল হক হান্নান মাস্টার বিয়ে করার কথা বলে দীর্ঘদিন থেকে আমার সাথে অনৈতিক সম্পর্ক করে আসছে । যদি রাজি না হই তাহলে সবাইকে জানিয়ে দেবার হুমকি দেয়,আমাকে জিম্মি করে আমার সাথে অনৈতিক সম্পর্কে করাতে বাধ্য করত । এদিকে শিক্ষক হান্নান মাস্টারের প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন,এই শিক্ষকের স্বভাব চরিত্র ভালো নয় যে কারনে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হতে চায় না । এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ” জানান, শুনেছি নারীঘটিত কারনে প্রধান শিক্ষক নাজমুল হক হান্নান উজিরপুর মডেল থানা হাজতে আটক আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD