মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলাপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Sharing is caring!

কলাপাড়া প্রতিনিধি:

“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে সোমবার রাতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার , যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ। নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম ধানখালী স্পোর্টিং ক্লাব। খেলায় ধানখালী স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি মোঃ জামাল আকন। এর আগে খেলার মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী। এ সময় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন আতশবাজিতে। অতিথিবৃন্দরা দু’দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রচন্ড শীত উপেক্ষা করে এ নাইট ফুটবল খেলা দেখতে হাজার দর্শক ভীড় করে খেলার মাঠে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD