বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীসহ দুজনকে মারধর ট্রাফিক পুলিশের

শিক্ষার্থীসহ দুজনকে মারধর ট্রাফিক পুলিশের

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্টের বিরুদ্ধে।

রোববার (০১ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালে ঘটা এ ঘটনার পর আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের চতুর্থ ব‌র্ষের ছাত্র ও মাারুফ মোল্লা সাইদু‌লের খালা‌তো ভাই। তা‌রা ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার আমিরাবাদ এলাকার বা‌সিন্দা।

আহত সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিকেলে একটা বি‌য়ের অনুষ্ঠা‌নে যাওয়ার জন্যা নিজ বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে ব‌রিশাল নগরীর সাগর‌দি এলাকায় আস‌ছিলাম আমার খালা‌তো ভাই মারুফ মোল্লার সঙ্গে। প‌থে রুপাতলী বাসস্ট্যান্ডে এলাকায় ট্রা‌ফিক পু‌লিশ সিগন্যাল দি‌লে আমরা গা‌ড়ি থা‌মি‌য়ে কাগজপত্র দেখা‌তে পু‌লিশ ব‌ক্সে যাই। তখন সা‌র্জেন্ট শ‌হিদুল ইসলাম আমার হেল‌মেট না থাকায় মামলা দি‌তে চান। তা‌কে বিষয়‌টি ক্ষমার দৃ‌ষ্টি‌তে দেখার জন্য অনু‌রোধ ক‌রি। কথা বলার এক পর্যা‌য়ে সা‌র্জেন্ট শ‌হিদুল আমা‌কে গালাগাল ক‌রেন। গালাগা‌লের প্রতিবাদ কর‌লে আমা‌কে মারধর করেন। এতে  আমি একপর্যা‌য়ে পু‌লিশ ব‌ক্সের ম‌ধ্যে অজ্ঞান হ‌য়ে প‌ড়ি।

তি‌নি ব‌লেন, আমা‌কে মারধ‌র করার সময় ভি‌ডিও কর‌তে গি‌য়ে মারধ‌রের শিকার হয় আমার খালা‌তো ভাই মারুফও। এরপর আমা‌দের আত্মীয়-স্বজনরা এসে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

এসব বিষ‌য়ে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গের অতিয‌রিক্ত উপ-ক‌মিশনার ফারুখ হো‌সেন ব‌লেন, আমরা ওই ছাত্রকে হাসপাতা‌লে দেখ‌তে গি‌য়ে‌ছিলাম। ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের সঙ্গে কথা ব‌লে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD