শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: গত তিন দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত দক্ষিণের জেলা  ঝালকাঠি। এ কারণে সেখানে একটু উষ্ণ প্রশান্তি দিতে দরিদ্র শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি পথের পাশে শুয়ে থাকা ছিন্নমূল ও অসহায় দরিদ্রদের দ্বারে দ্বারে গিয়ে গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন।

রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দেশ। কনকনে ঠাণ্ডায় জীবন বিপর্যস্ত। শীতকালে সবচেয়ে সমস্যায় পড়ে দেশের দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠী। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড়ই কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের ব্যাপকতা থেকে রক্ষার ন্যূনতম ব্যবস্থাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবলই বেড়ে যায়। ঝালকাঠি জেলাও এর বাইরে নয়। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই ঝালকাঠি জেলাপ্রশাসক ফারাহ্ গুল নিঝুম শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD