বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কাউনিয়া থানার পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে নগরের শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময়ে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রহমান মুকুল।

আটকরা হলেন মাদারীপুর সদর উপজেলার আদিতপুর গ্রামের মৃত ধলু কাজীর ছেলে মো. নুরুজ্জামান কাজী (৪৫), মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের গুঞ্জর ফকিরের ছেলে মো. সম্রাট (৪৮), রাজৈর উপজেলার মাছচর গ্রামের মৃত নুরুল হক খানের ছেলে মো. বাচ্চু খান (৩৪)।

ওসি আবদুর রহমান মুকুল জানান, বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্কুল মাঠের দক্ষিণ পাশ থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময়ে ডাকাতি কাজে ব্যবহৃত সাড়ে ২৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা, ১৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাকু, একটি স্টিলের সেলাই রেঞ্জ, তালা ভাঙ্গার লোহার যন্ত্র, একটি ধারালো দা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটক নুরুজ্জামান কাজীর বিরুদ্ধে দিনাজপুরে চিরিরবন্দর থানায় একটি, মাদারীপুর সদর থানার দুটি, বরিশালে গৌরনদী থানায় একটি ও চুয়াডাঙ্গা সদর থানায় ডাকাতি-ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। অপর ডাকাত সদস্য সম্রাটের বিরুদ্ধে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুইটি মামলা আছে।

এ ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শুক্রবার আটকদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD