শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নৌকার মনোনয়ন কিনলেন মাহি

নৌকার মনোনয়ন কিনলেন মাহি

Sharing is caring!

অনলাইন ডেক্স: জাতীয় সংসদে চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার ও বাবা আবু বকর। মাহির স্বামীও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।

এদিকে, কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কয়েকদিন আগেই মনোনয়ন কিনবেন বলে জানান মাহি। ওই সময় তিনি বলেছিলেন, শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি।

মনোনয়ন পত্র সংগ্রহ করার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহি বলেন, আমি যে কত খুশি, সেটা বলে বোঝাতে পারব না। আমি গর্বিত যে আওয়ামী লীগের মতো দলের মনোনয়ন কিনতে পেরেছি।

প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি হবে উপ-নির্বাচন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD