বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
অস্ত্র-মাদকসহ ২০ মামলার আসামি গ্রেফতার

অস্ত্র-মাদকসহ ২০ মামলার আসামি গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: জয়পুরহাটে অস্ত্র ও মাদকসহ ২০ মামলার আসামি শিপন মণ্ডলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার কাছ থেকে জব্দ করা হয়েছে ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় ধারালো কিছু অস্ত্র।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক শিপন পাঁচবিবির খাসবাট্টা গ্রামের মান্নান মণ্ডলের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পাঁচবিবির খাসবাট্টা এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে -এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে শিপন মণ্ডলকে আটক করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র- দুইটি চাপাতি, চারটি চাকু ও দুইটি হাঁসুয়া জব্দ করা হয়। আটক শিপনের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ২০টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD