মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বরিশালে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

বরিশালে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল নগরে অবৈধভাবে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ।  সোমবার (২০ মে) দুপুর ১টায় নগরের চকবাজার এলাকা থেকে এই অভিযান শুরু করে পুলিশ।  এসময় রাস্তার দুপাশে থাকা ফুটপাতে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করা হয়।  নগরের চকেরপুল থেকে শুরু হয়ে এই অভিযান চলে ফলপট্টির মোর হয়ে গীর্জামহল্লা এলকায়।  অভিযানে নেতৃত্বদানকারী বরিশাল মেট্রোপলিটনের সহকারি পুলিশ কমিশনার মো. রাসেল জানান, দীর্ঘদিন যাবৎ চকবাজারের কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছে। একারনে ঈদের সময় পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। ঈদের কেনাবেচা নির্বিঘ্ন করতে এবং জনসাধারনের দুর্ভোগ কমাতে মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।  পুরো এলাকা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD