সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
নরসিংদীতে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

নরসিংদীতে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৮ দিন পর ৪ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বিন্নাবাইদ ইউনিয়নের মেরাতলীকান্দা গ্রামের একটি ঝোঁপ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া শিশু সোহানা (৪) মেরাতলীকান্দা গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে তার নানা মাসুদ মিয়ার বাড়িতে থাকতো। তার বাবার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার টেঙ্গাপাঁড়া গ্রামে। সে জন্মের পর থেকেই তার নানার বাড়ি বেলাবতে থাকতো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত ১৯ ডিসেম্বর শিশু সোহানা নিখোঁজ হয়। তারপর একাধিক জায়গায় খোঁজাখুজি কররেও কোথাও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদের তীরে একটি ঝোপের কাঠে চোখ উপরানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। লাশের কিছু দুরেই শিশুটির পরনের হাফপ্যান্ট পড়ে ছিল । পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। তবে শিশুটির পরিবারের দাবি শিশুটিকে শারিরীক নির্যাতন করে হত্যা করে লাশ ফেলে রেখেছে।
নিহত শিশুটির নানা মাসুদ মিয়া সাংবাদিকদের জানান,গত সোমবার দিন দুপুরে আমার নাতি নিখোঁজ হয়। থানায় গিয়েছি জিডি করতে। কিন্তু পুলিশ বলে আড়িয়াল খাঁ নদে খোঁজ করতে। তাই পরে আর জিডি করা হয়নি। আমার ধারনা আমার শিশু নাতনীকে কেউ ধর্ষনের পর হত্যা করে লাশ ফেলে রেখেছে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
নিহত শিশুটির বাবা সোহেল মিয়া বলেন,আমি আমার স্ত্রীকে নিয়ে টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে একটি পোশাক কারখানায় কাজ করি। আমার শিশু সন্তান সোহানা তার নানা নানীর কাছেই থাকে। আমার নিষ্পাপ শিশুটিকে নির্যাতন করে যারাই হত্যা করেছে আমি তার ফাঁসি চাই।
বেলাব থানার ওসি মোঃ তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন,আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এলাকাবাসির অনেকেই বলেছে যেদিন শিশুটি নিখোঁজ হয় সেদিন তার পরনে কাপড় ছিলনা। তাই ধর্ষনের বিষয়টি কতটুকু সত্য তা তদন্ত করে দেখছি। একই সাথে হত্যার রহস্য উদঘাটনের চেষ্ঠা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD