বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষার অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে আগৈলঝাড়া থানা পুলিশের সহয়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়।

পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার প্রমুখ।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD