বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় পর্যটক নিহত

কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় পর্যটক নিহত

Sharing is caring!

মোজ্জেম হোসেন (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামে এক পর্যটক নিহত হয়েছে। এসময় ওই মোটরসাইকেলের এক আরোহী অনুপ আহত হন। রবিবার রাত দশটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৩) বরিশাল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের হানিফ শরীফের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে সাইফুলসহ চার বন্ধু কুয়াকাটায় ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায়  ঘন কুয়াশায় সাইফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দু-জনেই আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের আহতাবস্থায় কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ককর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। মরদেহ পোষ্টমর্টেমের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD