শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রিয়া মনি (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ফতুল্লার দেওভোগ নাগবাড়ীর নজির মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়া মনি ফতুল্লা মডেল থানার দেওভোগ নাগবাড়ীর নজির মিয়ার ভাড়াটিয়া রুপ মিয়ার মেয়ে।

এ ঘটনায় নিহতের বাবা রুপ মিয়া বাদী হয়ে রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, নিহত রিয়া মনি দেওভোগ মহিলা মাদরাসায় পড়তো। গত ২-৩ মাস যাবৎ পড়ালেখায় তেমন মনোযোগী ছিলনা। পড়ালেখার কথা বললেই সে রাগ করতো। শনিবার দুপুর ৩টার দিকে নিহতের মা রিয়া মনিকে বাসায় একা রেখে নিজ কর্মস্থলে চলে যান। রাত ৯টার দিকে নিহতের ভাই শামীম (২১) নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করতে থাকে। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে বাদীকে (রুপ মিয়া) মোবাইল ফোনে অবগত করলে বাদীসহ আশপাশের লোকজন রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেঁচানো সিলিং ফ্যানের সঙ্গে রিয়া মনির ঝুলন্ত দেহ দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD