সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ

অগুনে পুড়ল তিন বসতঘর

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি জেলেপাড়া এলাকায় সাংবাদিকের ৩টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ফায়ারসার্ভিসের দমকল বাহিনী আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্তরা হলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই ও জনকণ্ঠের প্রতিনিধি মানিক রায়, তার সহোদর রতন রায় ও গণেশ রায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরেও। ইতোমধ্যে ৯৯৯ ও ফায়ার স্টেশনে ফোন দিলে ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। আধা ঘণ্টা সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩টি ঘর পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসান জানান, আমরা (পুলিশের দল) এসে দেখি ঘরের ভিতরে আগুন জ্বলছে, তখন বাইরে আগুন ছিলো না। ধারণা করা হচ্ছে ঘরের মধ্য যে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে তা থেকেই  হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।

সাংবাদিক মানিক রায় বলেন, আমি একজন গরীব সাংবাদিক এখন আমি নিঃস্ব হয়ে গেছি। অগ্নিকাণ্ডে আমার সব পুড়ে গেছে আমরা ৩ ভাই। এখন নিঃস্ব!

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে আমাদের ফায়ার স্টেশনে অগুনের খবর পৌছে। আমরা অল্পসময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌছে ১৫/২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। বড় একটি টিন কাঠের ঘর এবং
পাশে থাকা আরো দুইটি ঘর ভস্মিভূত হয়ে যায়। অগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে আমাদের তদন্ত শেষ করে ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD