বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ৬ ষষ্ঠ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ৬ ষষ্ঠ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

Sharing is caring!

 পটুয়াখালী প্রতিনিধি:

জমকালো আয়োজন ও সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যেদিয়ে মির্জাগঞ্জ উপজেলার “মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” এর ৬ ষষ্ঠ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর ২০২২ ইং) তারিখ সকালে অত্র সমিতি সংলগ্ন মাঠে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা কমিটির সভাপতি মো. আল আমিন হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য মো. ইমরান বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসিআই লিমিটেড’র বিজনেস ডিরেক্টর (ফার্টিলাইজার) বসির আহমেদ (বাবলু গোলদার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য, আবদুল্লাহ আল জাবির (সোহেল ভূইয়া)। মির্জাগঞ্জ উপজেলা সমবায় অফিসার, মো. নুরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তাগন বলেন আর্থিক সংকটে নিস্পেষিত নিম্নবিত্তের মানুষকে নিজেদের স্বচ্ছলতার পথে এগিয়ে নিতে যে প্রতিষাঠানের সহযোগীতা পেতে পারেন তা হলো সমবায় সমিতি। ক্ষুদ্র সঞ্চয় এক সময় ব্যাপক আকার মূলধনে রুপান্তরিত হয়। এবং অবেহেলিত জন গোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। তাই সকল সংকীর্ণতাকে পরিহার করে নিজেদের প্রচেষ্টা, প্রতিভা, প্রজ্ঞা, বিচক্ষণতা, কর্মনিষ্ঠতা ও একাগ্রতার মাধ্যমে কর্মচারীদের সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক সেবায় সংগঠনকে আদর্শ সমবায় সমিতি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে সহযোগীতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD