শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ব্যাংক কর্মকর্তাসহ ৭ জুয়াড়ি আটক

ব্যাংক কর্মকর্তাসহ ৭ জুয়াড়ি আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির রাজাপুরে মো. আল-মামুন ওরফে শামীম নামে এক ব্যাংক কর্মকর্তাসহ সাত জুয়াড়িক আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মোহাম্মদ মোকিদ খানের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

এ সময় জুয়ার আসর থেকে নগদ ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

আটক ব্যাংক কর্মকর্তা মো. আল-মামুন ওরফে শামীম পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. বেলায়েত আকনের ছেলে ও বরিশালের মেহেন্দীগঞ্জ পূবালী ব্যাংক শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত।

আটক অন্যরা হলেন- উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার মো. গনি জমাদ্দারের ছেলে মো. কামরুল হোসেন জমাদ্দার, মো. রশিদ জমাদ্দারের ছেলে মো. মজিবর জমাদ্দার, পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউসুব হাওলাদারের ছেলে মো. মহিদুল ইসলাম বাবু, আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে মো. দুলাল হাওলাদার, মোকসেদ আলী খানের ছেলে মো. মহিদুল ইসলাম জমাদ্দার এবং মো. কাওসার সরদারের ছেলে মো. ইমাদুল সরদার।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চদ্র রায় এই সাত জুয়াড়িকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD