রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
টুঙ্গিপাড়ায় বেকার যুবক-নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঋণের চেক বিতরণ

টুঙ্গিপাড়ায় বেকার যুবক-নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঋণের চেক বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মক্ষম বেকার যুবক-নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

কর্মসংস্থান ব্যাংক টুঙ্গিপাড়া শাখার উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ডিডিএলজি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, জেলা পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস প্রমুখ।

পরে শতকরা ৯ টাকা সুদের বিপরীতে ১০২ জন যুবক-নারীদের সাবলম্বী করতে ১ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার চেক উদ্যোক্তাদের (যুবক-নারীদের) হাতে তুলে দেওয়া হয়।

এর আগে অতিথিরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD