রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যেগে শীত বস্র বিতরন সম্পন্ন

বরিশালে লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যেগে শীত বস্র বিতরন সম্পন্ন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যেগে শীত বস্র বিতরন সম্পন্ন হয়েছে। বরিশাল নগরীতে শীতার্ত অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিতে সহায়তার আপন হাত বাড়ালো লাভ ফর ফ্রেন্ডস । ২১ শে ডিসেম্বর বুধবার বিকাল ৫ ঘটিকায় বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসার সম্মুখে শীত বস্র বিতরন করা হয়।

জামিয়া এমদাদিয়া মাদরাসার অসহায় ও এতিম ছাত্রদের মাঝে কম্বল,মুজা এবং কানটুপি শীতের উপহার হিসেবে প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মুফতি জনাব মুজিবুর রহমান, পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি লাভ ফর ফ্রেন্ডস, ইন্জিনিয়ার জিহাদ রানা সাধারন সম্পাদক, সদস্য শাহাদাত হোসেন রনি সহ আরও সদস্যবৃন্দ।

এ সময়ে আয়োজক এবং সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন,২০১৭ সাল থেকেই অসহায় এবং সুবিধা বন্ঞিত মানুষের জন্য অবিরাম কাজ করে চলছে সংগঠনটি,শীত বস্র বিতরনের মাধ্যমে এই কোমল শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে গর্ব লাগছে। সকলের সহযোগিতার মাধ্যমে এমন আয়োজন করা সম্ভব হয়েছে,কৃতজ্ঞতা রইলো সবার প্রতি মানবিক কর্মকাণ্ডে সামিল হওয়াতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD