রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু 

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু 

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় থ্রি-হুইলার ও অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ বাদশা ফকিরের (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃতু্ হয়েছে ।

মঙ্গলবার সন্ধ্যায় নীলগঞ্জ ইউপির ঘুটাবাছা এলাকায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনায় পতিত হন তিনি। ওই সময় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আহতকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা প্রেরণ করা হয়। পরে বুধবার সকাল ৯ টায় ঢাকা ক্রিসেন্ট হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাদশা ফকির নীলগঞ্জ ইউপির সলিমপুর গ্রামের   ইসমাইল ফকিরের ছেলে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। পরে বৃদ্ধ মানুষটিকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছিল। কিন্তু আজ চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে আমরা কোন অভিযোগ পাইনি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD