বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সড়ক দুর্ঘটনায় নিহত ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে পটুয়খালী-ঢাকা মহাসড়কের বদরপুর বাজারে ধানের ট্রাক উল্টে পথচারী নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

এতে হাসিব সিকদার (১৬) নামের এক পথচারী আহত হয়।

জনাযায়, মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে ধান বোঝাই করা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার অতিক্রমকালে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

এতে ট্রাকে চাপা পড়ে পথচারী নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়। নাঈম মৌকরন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করে। নিহত নাঈম মৌকরন এলাকার বাসিন্দা আব্দুল বারেক সিকদারের ছেলে।

পটুয়াখালী সদর থানার এসআই ফয়সাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ গাজী (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ওই ইউনিয়নের পশ্চিম গাব্বুনিয়া নয়াকান্দা গ্রামের জসিম গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে জাহিদ তার ভাগ্নে রিফাতকে বাড়ি পৌঁছানোর জন্য বন্ধু মারুফের মোটরসাইকেল নেয়। ভাগ্নে এবং বন্ধুকে গাড়িতে নিয়ে জাহিদ বাইক চালিয়ে গাব্বুনিয়া খেয়াঘাটের উদ্দেশে রওনা হয়। পথেমধ্যে গাব্বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের মোড় অতিক্রমকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পুকুরে পড়ে যায়।

এ সময় গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই জাহিদ নিহত হন। আহত হয় মোটরসাইকেলে থাকা বন্ধু মারুফ ও ভাগ্নে রিফাত। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ নামের একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD