বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শেবাচিম হাসপাতালে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

শেবাচিম হাসপাতালে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের মেডিসিন-৩ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই রোগী হলো মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে মো. হান্নানের স্ত্রী রিজিয়া বেগম (৬০)।

তার কন্যা রোজি বেগম জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় মা রিজিয়া বেগম। দুইদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রোজির দাবি, চিকিৎসকদের অবহেলায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মায়ের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের অবহেলার প্রতিবাদ করায় তারা তাদের উপর চড়াও হয়েছিলো বলে অভিযোগ করেন রোজি। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী জানান, ওই রোগীর মৃত্যুর পর স্বজনরা চিকিৎসকদের উপর ক্ষুব্ধ হয়। এ সময় তারা ইন্টার্নি চিকিৎসকদের কক্ষে লাথি দেয়। এতে চিকিৎসকরাও ক্ষুব্ধ হয়। তবে মানবিক বিবেচনায় চিকিৎসকরা শান্ত হয়েছে। পরে রোগীর স্বজনরা মৃতদেহ নিয়ে চলে গেছে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিরাজ হোসেন জানান, রোগীর মৃত্যুর পর স্বজনরা একটু উত্তেজিত হয়ে ওঠে। খবর পেয়ে তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। নারীর মৃত্যুতে স্বজনরা একটু উত্তেজিত হবে, সেই বিবেচনায় চিকিৎসকরা কিছুই বলেনি। পরে স্বজনরা মরদেহ নিয়ে চলে গিয়েছে বলে জানিয়েছেন মিরাজ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, একটু সমস্যা হয়েছিলো। সেটা সমাধান হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD