শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
অসহায় শীতার্তদের মধ্যে কম্বল সহায়তা

অসহায় শীতার্তদের মধ্যে কম্বল সহায়তা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির নলছিটিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল সহায়তা দিয়েছে সিটিজেন ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সহায়তার এ কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান, সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনার গোলাম মাওলা শান্ত ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য আরিফুর রহমান পৌর কমিটির প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান, কুলকাঠি ইউনিয়নের সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক রাসেল মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD