মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঘরে জোলানো তারে কাপড় নাড়তে গিয়ে পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদরের দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)। তারা সম্পর্কে মা ও মেয়ে। জাহানারা খাতুনের তিন মেয়ে এক ছেলে রয়েছে এবং আলেসার ঘরে দুই মেয়ে ১ ছেলে রয়েছে।

দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে ঘরে মধ্যে ঝোলানো তারে কাপড় মেলে দিতে গিয়ে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুৎস্পৃষ্ট হনঅ পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে আরব আলী বিশ্বাস বলেন, আমার মেয়ে গতকাল সোমবার ( ১৯ ডিসেম্বর) বিকেলে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আর আজ সকালে স্ত্রী এবং মেয়ের এমন মৃত্যুতে আমরা খুবই শোকাহত। কিছুতেই মেনে নিতে পারছি না। একদিকে মেয়ে আরেক দিকে স্ত্রী সবারই সন্তান রয়েছে। কিভাবে তাদের দেখভাল করবো। কে তাদের মায়ের আদর দিবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এটি অনাকাঙ্খিত ঘটনা নিজ বাড়িতেই একই পরিবারের বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মত্যু হয়েছে। শোকাহত পরিবারের সাথে কথা বলেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD