রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
তরুণীর আত্মহত্যা

তরুণীর আত্মহত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাকে ফোন দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত ওই তরুণীর নাম নাবিলা আক্তার মিতু (২২)। তিনি বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের মৃত মোকছেদ চৌধুরীর কন্যা।

মহানগর পুলিশ এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, মিতু ও তার মা খাদিজা বেগম উপজেলার রহমতপুর বাজার সংলগ্ন আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয়ের পাশে মুসা মুন্সির বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। সোমবার সকালে মিতুকে বাসায় রেখে মা খাদিজা বেগম নিজ কর্মস্থল উপজেলা কৃষি অফিসে যান। বেলা ১১টার দিকে মিতু তার মাকে ফোন করে আত্মহত্যা করার সিদ্ধান্তের কথা জানায়। মা খাদিজা বেগম বাসায় ছুটে এসে কন্যা মিতুকে বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওসি হেলালউদ্দিন আরও বলেন, নাবিলা আক্তার মিতু প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, বিষণ্নতা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে তাদের বাড়িওয়ালা মুসা মুন্সি জানান, কলেজে পড়া অবস্থায় মিতু প্রেম করে নাটোরের একটি ছেলেকে বিয়ে করে। সেই ছেলের সঙ্গে ডিভোর্স হয়েছে। সেই থেকে সে বিষণ্নতায় আক্রান্ত হয়।

তিনি আরও জানান, মিতুর প্রাক্তন স্বামী আবার বিয়ে করছে। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে সে। এরপর থেকেই মিতু বেশ কয়েকদিন ধরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। সোমবার বাসায় কেউ না থাকার সুযোগেই সে আত্মহত্যা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD