শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বীর মুক্তিযোদ্ধা নিহত মোটরসাইকেল চাপায়

বীর মুক্তিযোদ্ধা নিহত মোটরসাইকেল চাপায়

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাপায় মামুন অর রশীদ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কালকিনি উপজেলার সমিতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশীদ কালাই-সরদারেরচর গ্রামের মৃত মো. ওসমান মুন্সীর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, কালকিনি উপজেলার কালাই সরদারেরচর গ্রামের সাজু খানের ছেলে ইমরান খাঁ (২৩) ও সমিতিরহাট এলাকার নুরু হাওলাদারের ছেলে তোফাজ্জেল হাওলাদার (২০)।

জানা গেছে, শ্বশুরবাড়ির জন্য মিষ্টি কিনতে বন্ধু তোফাজ্জেলকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন ইমরান। সমিতিরহাট বাজারের কাছাকাছি আসলে কালকিনি-সমিতিরহাট সড়কের উপর দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশীদকে বেপরোয়াভাবে চাপা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই বীর মুক্তিযোদ্ধা।

এ সময় গুরুতর আহত চালক ইমরান ও তার বন্ধুকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুইজনকেই জেলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। এদিকে এ ঘটনায় মামলার পর ইমরান ও তোফাজ্জেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, নিহতের ছেলে তাকিবুল রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে দু’জনের নামে একটি মামলা করেছেন। আটক দুইজনকেই গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পুলিশ পাহারায় চিকিৎসা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD