বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এ দেয়ালিকা প্রদর্শনীর উদ্দেশ্য হলো বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আবর্তে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটানো। সেই আলোকে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সমগ্র দেশের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার সম্প্রসারণে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের এ শিক্ষার্থীরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আবদান রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যাতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপাচার্য দেয়ালিকা প্রদর্শনী ঘুরে দেখেন।

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অংশগ্রহণ করে।

এদিকে দুপর ১২টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতারও উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD