মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সভায় কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি বাল্যবিয়ে রোধ থেকেও নির্মূলে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বরিশালের পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

সভায় স্বাগত বক্তব্য দেন বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। সভায় বক্তারা বলেন, আমরা চাই গর্ভকালীন সময়ে সন্তান প্রসব করতে গিয়ে আর কোনো মায়ের মৃত্যু না হোক। আর এ লক্ষ্যে কিশোরীকালীন সময়েই সবাইকে সচেতন হতে হবে। কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি বাল্যবিয়ে রোধ থেকেও নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজগুলো প্রচারণা চালাতে হবে। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাসিক মিটিংগুলো নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ঘরে ঘরে পরিবার কল্যাণ সেবার বার্তা পৌঁছে দিতে হবে। যাতে করে পরিবার থেকেই সবাই পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে পারে। মাঠ কর্মীদের কারণে বর্তমান সময়ে এ বিষয়ে সাধারণ মানুষ অনেকটাই সচেতন। তারপরও এ কাজটি আরও এগিয়ে নিতে সমাজের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা প্রয়োজন।

পাশাপাশি সভায় বক্তারা স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনের লক্ষ্যে সন্তান প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার এড়িয়ে স্বাভাবিক গর্ভপাতের দিকে গুরুত্বারোপ করেন।

সিনিয়র সহকারী কমিশনার ও বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন-পিপিএম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের উপ-পরিচালক সুপ্রিয়া বর, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD