বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় সাংবাদিক পরিবারকে প্রাননাশের হুমকি

কলাপাড়ায় সাংবাদিক পরিবারকে প্রাননাশের হুমকি

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক পরিবারকে মোবাইল ফোনে হত্যা সহ গুম করার হুমকির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য এবং দৈনিক আজকালের খবরের স্টাফ রিপোর্টার নুরুজ্জামান মামুন পারিবারিক কাজে গ্রামের বাড়ি কলাপাড়ায় অবস্থান কালে মঙ্গলবার বিকাল ৩টা ৩৮ মিনিটের সময় ০১৮৬০৭৬৭৬৯১ মোবাইল নম্বর থেকে তাকে অপহরণ করে তার পরিবারকে হত্যা এবং গুম করার হুমকি দেয়া হয়। এতে সাংবাদিক পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ঘটনায় সাংবাদিক নুরুজ্জামান মামুন কলাপড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং ৬২৫/২২। ঘটনায় পরপরই কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) এবং এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ইরাব) নিন্দা জানিয়েছেন। ডিআরইউ দপ্তর সম্পাদক কাওসার আজম স্বাক্ষরিত নিন্দা বার্তায় নেতৃবৃন্দ নুরুজ্জামান মামুন’র প্রাননাশের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে হুমকিদাতাকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাংবাদিক নুরুজ্জামান মামুন জানান, কিছুদিন পূর্বে শিক্ষক নেতাদের তদবির বানিজ্য সহ নানা অনিয়মের কিছু রিপোর্ট করেছি। ধারণা করা হচ্ছে, এ কাজ তারা করতে পারে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম জানান, অভিযোগ পেয়েছি। পরবর্তী আইননানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD