শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার স্হানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, বীর মুক্তি যোদ্ধা হাবিবুল্লাহ রানা,

ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিপন,মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত মোল্লা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।  অনুষ্ঠান সঞ্চালনা করেন  উপজেলা ঘূর্ণি‌ঝড় প্রস্তুত কর্মসূচি ( সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান।
সভা শেষে উপজেলার অফিসার্স ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD