শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেছে কৃষকের

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেছে কৃষকের

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে ইঁদুরের কবল থেকে ধানের বীজ রক্ষায় ক্ষেতে দেয়া বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেছে কৃষকের।

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও ইউপি সদস্য।

মৃত কৃষক প্রিয়লাল রায় সাধু (৫৫) কড়ালিয়া গ্রামের প্রয়াত জগবন্ধু রায়ের ছেলে।

এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিপুল রায় জানান, ক্ষেতে ইঁদুর প্রবেশ করে  ধানের বীজ কেটে ফেলে। বীজ রক্ষায় ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতে কৃষক সাধু।

সন্ধ্যায় অসাবধানতায় ফাঁদের বিদ্যুৎ সংযোগের ক্যাবলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যু হয়েছে এ কৃষকের। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়না তদন্তে মরদেহ দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD