বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
চুরির অভিযোগে শিশুকে মারপিট

চুরির অভিযোগে শিশুকে মারপিট

Sharing is caring!

অনলাইন ডেক্স: পেঁপে চুরির অভিযোগে বরিশালের বানারীপাড়ায় ১০ বছরের এক শিশুকে মারপিট করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম আউয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত শিশু সঞ্জয় বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের প্রিয় লাল বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় বানারীপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্বীকার করে বানারীপাড়া থানার পরিদর্শক মো. মমিনউদ্দিন বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। শিশুটিকে মারধরের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির মা  বলেন, মিলন মুন্সির বাগানের দুটি পেঁপে চুরি করে খাওয়ার অভিযোগ কর্মচারী আব্দুর রব (৪৫) আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তার পেট থেকে পেঁপে বের করতে কিল-ঘুষি দেয়।

তিনিন আরও বলেন, এ কারণে শুক্রবার রাতে পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে সঞ্জয়। ফলে ওই রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর এক্সরে ও বিভিন্ন প্যাথলজি পরীক্ষা করা হয়েছে। পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

সন্তানের ওপর হামলার বিচার দাবি করে তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে আব্দুর রব কিল-ঘুষি মারার কথা অস্বীকার করে  বলেন, শুধু ভয়ভীতি দেখাতে শিশুটির গলা চেপে ধরেছিলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD