শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
পটুয়াখালীতে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায়

পটুয়াখালীতে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায়

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: শুধু সরকারি দপ্তর নয়, বেসরকারি ও ব্যক্তি পর্যায়েও দুর্নীতির প্রচলন আছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলাম।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে পটুয়াখালীতে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব স্লোগান রেখে সেখানে জাতীয় পতাকা, দুদক পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পটুয়াখালীর ডিসি শরীফুল ইসলাম বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু সরকারি দপ্তরগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি অনেকটাই কমে আসছে। ২০৪১ সালের পরে দুর্নীতি নিশ্চিহ্নের দিকে যাবে।

এছাড়া বেসরকারি সংস্থার দৌরাত্ম, নামসর্বস্ব ও ঠিকানা এবং কার্যক্রম বিহীন এনজিও’র বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা যা চোখে দেখি বা শুনি, সেটা নিয়েই আলোচনা করি। কিন্তু অনেক কিছুই চোখের ও কানের আড়াল থাকে। সেটা নিয়ে আলোচনা হয় না।
ডিসি আরও বলেন, অনেক বেসরকারি সংস্থা কিছু না করে বা সামান্য কিছু কাজ করে সুন্দরভাবে রিপোর্টসহ বই প্রকাশ করে। কিন্তু খোঁজ নিয়ে তাদের কার্যক্রম, অফিস বা ঠিকানা পাওয়া যায় না। এ জন্য এনজিওগুলোর জেলা প্রশাসনের ছাড়পত্র নেওয়ার সময় তদন্তের মাধ্যমে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আবার অনেকে নিজের দায়িত্বে অবহেলা ও তা পালনে ফাঁকিসহ নানাভাবে অনৈতিক সুবিধা নিয়ে থাকেন। এটাও কিন্তু দুর্নীতি।

পটুয়াখালীর ডিসি আরও বলেন, পরিবারের ছোট সদস্যদের দেশের চলমান আইন, কানুন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য শিখাতে হবে। তাদের অনৈতিক পন্থা অবলম্বন থেকে দূরে রাখতে হবে। তাহলে আস্তে আস্তে তাদের মধ্যে সততা ও দেশপ্রেমের চর্চা শুরু হবে।

পরে পটুয়াখালী সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবির। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD