শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
কলাপাড়ায় জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

কলাপাড়ায় জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় দুই দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক শিক্ষকবৃন্দ।

মেলার স্টলগুলোতে উপজেলার কলেজ এবং মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।
জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড পরিচালনা কমিটির সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান জানান, বিজ্ঞান শিক্ষাকে ত্বরান্বিত করার লক্ষে উপজেলার বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, আগামীকাল সকাল ১০টায় বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD