বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপা সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

গলাচিপা সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Sharing is caring!

 মোঃ নাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সদর ইউনিয়নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গলাচিপা সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন (টুটু)র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শবির গাজী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভ‚ঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহ আলম, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ও এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, সমীর কৃষ্ণ পাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ডিউক, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। এসময় গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জাহাঙ্গীর হোসেন (টুটু) কে পুনরায় সভাপতি হিসেবে পেতে চান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD