রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নবাগত জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

নবাগত জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সাথে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে আজ। অদ্য ৭ ডিসেম্বর বুধবার বিকেল ৪ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ কালে শুভেচ্ছা বিনিময় হয়।

জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম গতকাল (৬ নভেম্বর) পটুয়াখালী জেলার ৩৩তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। তিনি ২০২০ সালের ০৬ জুলাই জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পটুয়াখালীতে দ্বিতীয় মেয়াদে জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।

এসময় শুভেচ্ছা বিনিময় করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথীর সম্পাদক মো, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, বৈশাখী টিভি, যায়যায়দিন ও জাগো নিউজের আব্দুস সালাম আরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ও দৈনিক সাথীর সহ-সম্পাদক উপাধ্যক্ষ জসীম উদ্দিন, সহসম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি কেএম শাহাদাত হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এমকে রানা, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, দৈনিক যুগান্তরের পটুয়াখালী বরগুনা দুই জেলার উপকূল প্রতিনিধি, জলিলুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিম উদ্দীন এশিয়ান টিভির বাদল হোসেন, বাংলাদেশ কন্ঠ ও দৈনিক বরিশাল সমাচার পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মু, হেলাল আহমেদ (রিপন) প্রমুখ। এসময় জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, গণমাধ্যম বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে কাজ করে।

সরকারি নীতি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীরা সরকারি দপ্তরের সাথে সমান তালে কাজ করে আসছে। এছাড়াও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার উন্নয়নে কাজ করা হবে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD